১) মার্কেট ডিমান্ড আননোন (Market not ready stage)
আপনি যে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন, আসলেই এর মার্কেট ডিমান্ড কতটুকু এটা অনেকেই জানে না। প্রোডাক্টটা মার্কেট-রেডি কিনা সেটাও ক্লিয়ার না।
তাতে কী হয়?যখন মার্কেটিং শুরু করলেন, ডেইলি ১০/১৫ ডলার বা তার চেয়ে বেশি বাজেটে ক্যাম্পেইন রান করতেছেন কিন্তু কনভার্সন নাই। অর্ডার নাই।
কেন?কারণ এই প্রোডাক্টটা মানুষের জন্য ইমারজেন্সি নিড না। মানে এটা “এখনই দরকার” ক্যাটাগরির প্রোডাক্ট না। এই জায়গায় অডিয়েন্স মূলত থাকে Cold audience জানেই না তার এই প্রোডাক্ট দরকার। Warm audience সমস্যা জানে, কিন্তু এখনই সলিউশন নিতে চায় না।
এদের দরকার হয় নিয়মিত:
মানে Top of Funnel, Middle of Funnel, Marketing Operation, Brand Presence, Trust Layer, Authority Layer সব কিছু একসাথে কাজ করতে হয়। তাই আপনি যদি এই প্রোডাক্ট নিয়ে বড় আশা করেন এগুলো রেডি না করেই আপনি যত বড় এজেন্সি ধরেন, যত বড় বাজেট দেন, যত তাড়াহুড়া করেন, ততই আপনার বাজেট নষ্ট হবে কিন্তু কাঙ্খিত ফল আসবে না। কারণ Customer–Product Fit এখনো তৈরি হয়নি। এই ফেজে টাইম লাগে, কনসিসটেন্সি লাগে, সিস্টেম লাগে।
২) প্রয়োজনীয় প্রোডাক্ট (Hot Market Stage)
এখানে প্রোডাক্টটাই মানুষের দরকার। মানে মানুষ অলরেডি সার্চ করছে, খুঁজছে, কিনতে চাচ্ছে। এইটাই সেই ৩% Hot audience। এখান থেকেই সাধারণত শুরুতে সেলস আসে। সবাই এই ৩% কে টার্গেট করেই মার্কেটিং করে।
কিন্তু সমস্যা কোথায়?প্রশ্নটা খুব সিম্পলঃ মানুষ কেন আপনার থেকেই অর্ডার করবে? একই প্রোডাক্ট পাশের দোকানেও আছে, অনলাইনে ১০টা পেইজেই আছে, সে অডিয়েন্স হয়তো ২–৩ বছর ধরে অন্য পেইজকে ফলো করছে, সে অন্য ব্র্যান্ডকে ও চেনে, অন্য জায়গা থেকে আগেও কিনেছে।
তাহলে প্রশ্ন সে আপনাকে কেন ট্রাস্ট করবে? আপনার কাছে কেন অর্ডার দেবে?
এখানেই অনেক মার্কেটার কিংবা বিজনেস ফাউন্ডার বুঝতে সমস্যা করে Authority, Trust, Positioning, Brand Psychology, Perception, Customer Mind Control (Psychological influence, not manipulation) এই বিষয় গুলো শুরুতে গুরুত্বপূর্ণ মনে করে না।
তারপর কাস্টমার দেখে:
এরপর সিদ্ধান্ত নেয়। এই কারণেই দেখা যায় একই প্রোডাক্ট, একই দাম, একই অফার, কিন্তু একজন সেল করে, আরেকজন পারে না। কারণ ডিফারেন্স প্রোডাক্টে না, ডিফারেন্স পজিশনিংয়ে।
